নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪০ AM

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৮:০২:২৮ PM

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

সংগৃহিত


ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল একাদশ। ফাইনালে তারা শক্তিশালী গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের আক্রমণভাগের খেলোয়াড় আশফাক দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা দল।

এর আগে শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে কম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে বলে জানান দলের ম্যানেজার শাহীন আলম।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল করিম নাচন। তিনি বলেন, “জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জৈন্তাপুরের মুখ উজ্জ্বল করবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা তাঁতিদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন এবং ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।

এছাড়াও জৈন্তাপুর উপজেলা দলের পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাদিম আহমেদ, রুবেল আহমেদ, মাহফুজ আহমেদ, রাফিসহ অন্যান্য খেলোয়াড় ও কলাকুশলীরা।

৫০ মিনিটব্যাপী (২৫+২৫ মিনিট) এই ফাইনাল ম্যাচ শেষে দলীয় ম্যানেজার শাহীন আলম জানান, জৈন্তাপুর উপজেলা থেকে ৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।

জৈন্তাপুর উপজেলার এ সাফল্যে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে