অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে : পরিকল্পনামন্ত্রী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ PM

অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৩:০২:০৮ AM

অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মে‌ডিকেল কলেজ হাসপাতাল ভবনে শিক্ষার্থীদের পাঠদান উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবা‌দিকদের সাথে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে। তবে দেশের মানুষ এমন অরাজকতা চায় না, গ্রামের মানুষ সবার আগে উন্নয়ন চায়। সড়ক, সেতু, স্কুল, হাসপাতাল এগুলো আমাদের সবার আগেই প্রয়োজন। আমরা আমাদের নিজের মঙ্গল বুঝি ভালো বুঝি, সুতরাং যারা রাজনীতির নামে নেতিবাচক কর্মসূচি করছেন আমি মনে করি, তারা নিজে নিজের পায়ে কোরাল মারছে। জাতির পায়ে কোরাল মারছে। ইনশাআল্লাহ এটা আমরা পার হয়ে যেতে পারবো। অতীত এরকম প্রচেষ্টা অনেকেই করেছে কিছুই হয় নাই। বাংলাদেশ মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ মানুষ প্রয়োজনে উন্নয়নের সংগ্রাম শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

আজ রোববার ( ৫ নভেম্বর)  সকাল সাড়ে ১১ টায় নির্মাণাধীন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মে‌ডিকেল কলেজ হাসপাতাল ভবনে শিক্ষার্থীদের পাঠদান উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবা‌দিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

পাঠদান কার্যক্রম উদ্ধোধনী আলোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, সুনামগঞ্জ মে‌ডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প প‌রিচালক ডা. মো. শামসু‌দ্দিন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পু‌লিশ সুপার মো. এহসান শাহ, সি‌ভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

২০১৮ সালের ৪ নভেম্বরে একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে প্রায় ১১ হাজার ৭ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন দেন। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।

জানা যায়, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে তিন বছর আগে থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ৫০ জন করে প্রতিবছর এখানে শিক্ষার্থী ভর্তি হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ভবনে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস চলে আসছে গেল তিন বছর হয়। বর্তমানে মেডিকেল কলেজটিতে ১০টি বিভাগ ও ২০ জন শিক্ষক রয়েছেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: