সিলেটের গোলাপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঈন উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান ও এসআই মাহমুদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মঈন উদ্দিনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




