চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির গাড়িতে পেট্রল ঢেলে আগুন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির গাড়িতে পেট্রল ঢেলে আগুন

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৪:১৮:৫৬ AM

চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির গাড়িতে পেট্রল ঢেলে আগুন

চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির গাড়িতে পেট্রল ঢেলে আগুন


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) হবিগঞ্জে তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের  প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন আগুন নেভান। প্রাইভেটকারের মালিক উপজেলা তাঁতী লীগের সভাপতি করিব মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে চুনারঘাট থানার ওসি রাশেদুল হক  বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে কে করেছে ঘটনার তদন্ত না করে বলা যাচ্ছেনা।  যদি অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

ওসি রাশেদুল আরও বলেন  জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা দমনে পুলিশ মাঠে রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ