সরকারের ১৮০ দিনের সফলতা তুলে ধরতে মঙ্গলবার মহানগর বিএনপির সমাবেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০১ PM

সরকারের ১৮০ দিনের সফলতা তুলে ধরতে মঙ্গলবার মহানগর বিএনপির সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৯:২১:৫২ PM

সরকারের ১৮০ দিনের সফলতা তুলে ধরতে মঙ্গলবার মহানগর বিএনপির সমাবেশ

ছবি:সংগৃহীত


দলীয় সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং সরকারের ১৮০ দিনের সফলতা জনগণের কাছে তুলে ধরতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার উদ্যোগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর কাজিরবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় আগামী মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট-এ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশে সরকারের ১৮০ দিনের বিভিন্ন উন্নয়ন ও সফলতা তুলে ধরা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ভবিষ্যতে মহানগর বিএনপির সাংগঠনিক সভাগুলো দলীয় নেতৃবৃন্দই পরিচালনা করবেন। তবে গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রীকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, মহানগরের বর্ধিত ছয়টি ওয়ার্ডে নির্বাচিত কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। পাশাপাশি সরকারের সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক সভা ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের পর দল সরকারে থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে, যা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এজন্য কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের সফলতা তুলে ধরে শিগগিরই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে বিরোধী দলের বিভিন্ন অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, সরকার জুলাই সনদের অধিকাংশ প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ।

সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি নিগার সুলতানা ডেইজি, সম্মানিত সদস্য বদরুদ্দোজা বদর, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার ও রফিকুল ইসলাম রফিকসহ মহানগর ও থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের
সবুজ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ হবে : এমপি এমরান চৌধুরী
শাবিপ্রবিকে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার
খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে- এমপি শওকতুল ইসলাম
মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক
সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
সিলেটসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির স'তর্কবার্তা
ওসমানীনগরে বাড়ছে অপরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ