ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ PM

সিলেটে হকারদের গর্জন, বিকেল ৫টার পর ব্যবসা করতে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১১:৪৮:২৫ PM

ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’

ছবি:সংগৃহীত


ব্যবসার সুযোগের দাবিতে সিলেট নগরীতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ। বিকেল ৫টার পর ব্যবসা করার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে হাজার হাজার হকার অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া হকাররা ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’, ‘রুটি-রুজির সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী।

সমাবেশে বক্তারা বলেন, জীবিকার দাবিতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

হকার নেতারা বলেন, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত কোনো সমাধান না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। সামনে ঈদুল আজহা। এ সময় অন্তত বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।’

তারা আরও বলেন, ‘আমরা আন্দোলন করতে চাই না। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছি। বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হলেও হকারদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সরকারি অফিস-আদালত বন্ধ হওয়ার পর আমাদের ব্যবসার সুযোগ দেওয়া হোক।’

বক্তারা অভিযোগ করেন, হকাররা দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তন চান তারা।

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, আলো দাস, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া ও শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার