সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ PM

সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০২:৫০:৪৫ PM

সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ


সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪৩ লাখ টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাই মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

শুক্রবার (১৫ মে) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪) মে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বালিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৭০ কেজি ভারতীয় জিরা এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ লাখ ২৪ হাজার টাকা।

এ ছাড়া শুক্রবার (১৫ মে) সুরাইঘাট বিওপি, লোভাছড়া বিওপি ও জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৮৫ কেজি ভারতীয় চিনি, ৬৮ কেজি চা পাতা, একটি গরু এবং ১৩ হাজার পিস পাতার বিড়ি জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ২ লাখ ৩০ হাজার ৯৫০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, পৃথক এসব অভিযানে জব্দ হওয়া মালামালের মোট সিজার মূল্য ৪৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার