ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ PM

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৬:১৬:৩৮ PM

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব


ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ-মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বাদ জুমআ গোলাপগঞ্জ পৌরসদরে “গোলাপগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা”-র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শত শত ধর্মপ্রাণ মানুষ মিছিলে অংশ নেন।

প্রথমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দীনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জামেয়া খাদিমুল ইসলাম বৈঠিকর গোলাপগঞ্জের মুহতামিম হাফিজ মাওলানা নুরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দারুল উলূম গোলাপগঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবুল হোসেন, মাওলানা মুমিন আহমদ শাকিল, সমাজসেবক আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় আলেম-উলামা, ব্যবসায়ী ও ছাত্রনেতারা।

বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব হামলা ও নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার