অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকির আলীর শোক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকির আলীর শোক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১০:৫১:৪৩ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকির আলীর শোক

ছবি:সংগৃহীত


 মো: আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সহোদর এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।

শুক্রবার ভোর ৩টায় অ্যাডভোকেট মুজিবুর রহমান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় এম আসকির আলী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেটের আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ, আদর্শবান ও মানবিক মানুষকে হারালো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মরহুমকে যেন জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার