প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই - এমপি এমরান চৌধুরী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৮ PM

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট’র সংবর্ধনা

প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই - এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৮:৪১:৫২ PM

প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই - এমপি এমরান  চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কোনো বিশেষ দলের নয়, এটি সাধারণ মানুষের অধিকার।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে হোটেল স্টার প্যাসিফিক-এ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি কাজ করবেন।

তিনি বলেন, সুতারকান্দি স্থলবন্দর এলাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের আধুনিকায়ন এবং শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে। যানজট নিরসন ও সহজ যোগাযোগ নিশ্চিত করতে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিয়ানীবাজার শিক্ষার জন্য সুপরিচিত। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে, যাতে নতুন প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠতে পারে।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেট তথা বিয়ানীবাজারের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা দেশে এসে যেন হয়রানির শিকার না হন এবং তাঁদের বিনিয়োগ নিরাপদ থাকে, সে বিষয়ে তিনি বিশেষ নজর রাখবেন। পাশাপাশি চারখাইকে থানায় উন্নীত করার দাবির বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী তাঁকে সম্মানিত করায় সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের পরিকল্পিত উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

ডাঃ এম. ফয়েজ আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সংসদ সদস্যের বিশেষ উদ্যোগ কামনা করেন। বিশেষ করে সুতারকান্দি স্থলবন্দর উন্নয়ন, শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ এবং চারখাইকে থানায় উন্নীত করার দাবিগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের