অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১১:০২:৩৯ PM

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

শুক্রবার (১৫ মে) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব একজন দক্ষ আইনজীবী ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আইন অঙ্গন ও জনজীবনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার