গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ PM

গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১১:২২:১০ PM

গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটের বিছনাকান্দি পর্যটন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্ত চন্দ্র বনিক বালিয়াডাঙ্গী উপজেলা-র বাসিন্দা কীতিশ চন্দ্র বনিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শান্তসহ শাবিপ্রবির ১১ জন শিক্ষার্থী বিছনাকান্দিতে ভ্রমণে যান। বিকেলে তাদের মধ্যে পাঁচজন জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্তসহ তিনজন পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।

খবর পেয়ে টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অভিযান চালানোর পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার