নিয়োগের ১০ দিনের মাথায় প্রত্যাহার মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ AM

নিয়োগের ১০ দিনের মাথায় প্রত্যাহার মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১১:৫৭:৪২ PM

নিয়োগের  ১০ দিনের মাথায় প্রত্যাহার মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল

ছবি:সংগৃহীত


নিয়োগের মাত্র ১০ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলাম-কে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মো. রিয়াজুল ইসলামকে দায়িত্বভার জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে আগামী ১৬ মের (শনিবার) মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে। তবে প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে ৯ মে পৃথক আদেশে ফেনী ও পঞ্চগড়ের দুই পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তাঁরা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছিল। তবে বিতর্কের জেরে এর মধ্যে তিনজন এসপিকে ইতোমধ্যে প্রত্যাহার করা হলো।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী