বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ PM

বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১২:৩৩:৪৪ AM

বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবিব (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট-বিয়ানীবাজার সড়কের দুবাগ ইউনিয়নের নেরাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের বাসিন্দা ও একজন মাদ্রাসা ছাত্র।

জানা যায়, বিকেলে মেওয়া মাদ্রাসা থেকে পবিত্র কোরআন আনতে মোটরসাইকেলে বের হন তিন কিশোর। ফেরার পথে নেরাউদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ফাহমিদকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। অপর আহত আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী