হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ PM

হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০১:৩০:৫২ PM

হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর

ছবি : সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো– মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের ৫ মাস বয়সী ছেলে আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের ৮ মাস বয়সী মেয়ে রাফা আক্তার।

বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী