বাহুবলে ২ সন্তানের জননীর আত্মহত্যা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

বাহুবলে ২ সন্তানের জননীর আত্মহত্যা

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৬:১৯:১৫ AM

বাহুবলে ২ সন্তানের জননীর আত্মহত্যা

প্রতিকী ছবি


হবিগঞ্জের বাহুবলে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ২ সন্তানের জননী রুমা আক্তার(২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হরাইটেকা গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামের দরছ মিয়ার ছেলে জাহিদ মিয়া প্রায় ১৫ বছর পূর্বে বিয়ে করেন হবিগঞ্জ সদর উপজেলার পৈল  ঘরেরপাড় গ্রামের শওকত আলী ওরফে কালা মিয়ার মেয়ে মোছাঃ রুমা আক্তার(২৮) কে।

বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো।এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক ছেলে ও এক কন্যা সন্তান। জাহিদ মিয়া জীবিকার তাগিদে স্ত্রী ও ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরব আমিরাতের সৌদি আরব প্রবাসে চলে যান।

তিনি মাঝে মধ্যে বাড়িতে এসে স্ত্রী সন্তানকে নিয়ে হাসিখুশি ভাবে জীবন যাপন করে আসছিলেন। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কেউ বাড়িতে না থাকার সুবাদে দর্জা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

আশপাশের লোকজন ঘরের দর্জা বন্ধ দেখে রুমাকে ডাকাডাকি করলেও সে দর্জা না খোলায় পাশের রুমের উপর দিয়ে ঘরে ঢুকে দর্জা খোলে রুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় স্বামীর বাড়ির লোকজন রুমা মা বাবাকে খবর দিলে তারা এসে মেয়ের এ অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন।পরবর্তীতে এস আই এখলাছুর রহমান ভূইয়া রুমার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ