কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ AM

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৭:০৪:৪০ PM

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

নিজস্ব


মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এঁর  কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি সানজিদা আক্তার।

সকাল ১০টায় কলেজে পৌঁছালে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক মোঃ মোছলেহ উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আব্দুল বাকি ফরহাদ, প্রভাষক মেহের সুলতানা, প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম, এবাদুর রহমান শামীম , আব্দুল খালিক, প্রভাষক আলিম উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

পরিদর্শনকালে এমপি মোঃ শওকতুল ইসলাম কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকার নারীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী