জামালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ AM

জামালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৬:২৩:২৬ AM

জামালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

জামালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। 

এই উপলক্ষে রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রাটি দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন। সহ-সভাপতি দিজেন্দ্র লাল দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোবারক আলি সম্পাদক উপজেলা আওয়ামীলীগের কলমদর, মোবারক আলী তালুকদার, আওয়ামীলীগ নেতা মিসবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, জামালগঞ্জ সদর ইউপির আহবায়ক মিটুন সরকার, যুবলীগের আবুল খয়ের তালুকদার, আব্দুল লতীফ নাজেল, আওয়ামী লীগ নেতা সুবোধ তালুকদার, শাহাব উদ্দিন, রিয়াজ, শাহীন আলম, ছাত্রনেতা আরিফ আলম লিমন।

অপর দিকে উপজেলা কৃষক লীগ শান্তি ও উন্নয়ন শোভযাত্রা করেন।

রবিবার ২টায় উপজেলা কৃষক লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষকলীগ কার্যালয়ে এসে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো: জালাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: কবির আলম, কৃষকলীগ ফেনারবাক ইউপির সভাপতি একরামুর রেজা চৌধুরী, সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব