শিশু-কিশোর ও প্রবীণদের জন্য নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ PM

সিলেটে শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালায় সিসিক প্রশাসক

শিশু-কিশোর ও প্রবীণদের জন্য নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১২:১৪:১৬ AM

শিশু-কিশোর ও প্রবীণদের জন্য নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে নগরে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান কমে যাওয়ায় শিশুরা ক্রমেই মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। শনিবার (১৬ মে) শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ফলো-আপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি হোটেলের মিলনায়তনে ‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও bdnews24.com-এর যৌথ অংশীদারিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও প্রবীণদের জন্য নিরাপদ হাঁটাচলা ও শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করতে নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজ সচেতন হিসেবে গড়ে তুলতে শিশু সাংবাদিকতার মতো ব্যতিক্রমী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের জন্য তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র এবং সঞ্চালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম। এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মৌলিক সাংবাদিকতা, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), শিশু অধিকার, প্রতিবেদনের বিষয় নির্বাচন এবং মোবাইল জার্নালিজম বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলো-র ফটোসাংবাদিক আনিস মাহমুদ। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে নগরে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান কমে যাওয়ায় শিশুরা ক্রমেই মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।


শনিবার (১৬ মে) শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ফলো-আপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি হোটেলের মিলনায়তনে ‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


ইউনিসেফ ও bdnews24.com-এর যৌথ অংশীদারিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও প্রবীণদের জন্য নিরাপদ হাঁটাচলা ও শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করতে নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজ সচেতন হিসেবে গড়ে তুলতে শিশু সাংবাদিকতার মতো ব্যতিক্রমী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের জন্য তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র এবং সঞ্চালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম। এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।


দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মৌলিক সাংবাদিকতা, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), শিশু অধিকার, প্রতিবেদনের বিষয় নির্বাচন এবং মোবাইল জার্নালিজম বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলো-র ফটোসাংবাদিক আনিস মাহমুদ।


কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী