হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

কামরুল উদ্দিন ইমন, বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৬:৪৬:২৫ AM

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন


হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ৫ নভেম্বর বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরপুর টু শ্রীমঙ্গল রোডের কামাইছড়া নামক স্থানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তায় স্তুূপ করে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ওই এলাকার সানু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০) এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আনুমানিক ৫০ হাজার ঘনফুট স্তূপকৃত বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকেভেটর বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে রাখা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তায় ছিলেন বাহুবল মডেল থানার একদল পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী(ভূমি)মোঃ রুহুল আমিন। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ