বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩১ AM

বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৮:০৫:৩৮ PM

বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৃথক দুই ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গাছ থেকে পড়ে এক বৃদ্ধ এবং বালতির পানিতে ডুবে সাড়ে তিন বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়।

পুলিশ জানায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারোপার এলাকায় গৃহস্থালী কাজ করতে আসা একটি পরিবারের শিশু মুনতাহা খেলা করার সময় অসাবধানতাবশত পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত মুনতাহা কুলাউড়া উপজেলার ইকবাল হোসেন ইয়াছিনের মেয়ে।

বিয়ানীবাজার থানার এসআই হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

অন্যদিকে, উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে আম গাছে ওঠার সময় পড়ে গিয়ে নুর উদ্দীন নুরই মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেও তিনি মারা যান।

পুলিশ পৃথক দুই ঘটনার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী