জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩১ AM

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ১১:০৯:৩৩ PM

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২০ মে) দুপুর ১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্প এর আয়োজনে উপজেলা ব্র্যাক অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও ​জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক বাংলা টিভির উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেবের পরিচালনায়এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী নজরুল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনরায় মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দালালের খপ্পর থেকে বাঁচতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

​তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন (EU) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় বিদেশফেরতদের সহায়তায় বিভিন্ন কার্যকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​অন্যান্যদের বক্তব্য দেন মোছাঃ খালেদা বেগম, ​আমিরুন নেছা (সদস্য) ​মোঃ ফজর আলী​আখি রানী দে ​একা রানী গোপ, ​জাহেদা বেগম, ​তপন সেন,​বিপ্লব দেবনাথ ও ​মনিকা রানী দাশ প্রমুখ।​

কর্মশালায় বক্তারা তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দিতে এবং বিদেশফেরতদের মানসিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী