কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৭ PM

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ১২:৩২:০৮ AM

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই

প্রতিকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মো. ইয়াহিয়া (৩২) নামের এক ব্যবসায়ীকে মারধর করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে ভোলাগঞ্জ পর্যটন বাজারে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ইয়াহিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া গ্রামের আব্দুল বশিরের পুত্র। তিনি ভোলাগঞ্জ পর্যটন বাজারে কসমেটিকস এর ব্যবসা করেন। তার দোকানের নাম 'ফারিহা এন্ড ফারিবা কসমেটিকস শপ'। 

আসন্ন ঈদ উপলক্ষে দোকানের পণ্যসামগ্রী কিনতে পাঁচ লাখ টাকা অন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে ধার এনেছিলেন ইয়াহিয়া। 

জানা গেছে, ভোলাগঞ্জ পর্যটন ঘাটে নতুন করে সিড়ি নির্মাণ কাজ চলছে। সেখানে থাকা একটি 'রেইনট্রি গাছ' রেখে দিয়ে অথবা কেটে ফেলে উন্নয়ন কাজ করা নিয়ে দুই পক্ষে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হন ইয়াহিয়া ও আল বেলা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী লিটন। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এসময় লিটনের পক্ষ হয়ে তার ভাই রুবেল, লোকমান ও হোসেন এসে ইয়াহিয়াকে বেধড়ক মারধর করে এবং সাথে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ইয়াহিয়ার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেন। 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, ভোলাগঞ্জ পর্যটন ঘাটে 'রেইনট্রি গাছ' রাখা, না রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে বলে জেনেছি। এখনও কোনোপক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার