জৈন্তাপুরে আইনশৃঙ্খলা ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০১ PM

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০২:৪০:৩৫ PM

জৈন্তাপুরে  আইনশৃঙ্খলা  ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংগৃহিত


আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল ও মহাসড়কে যানজট নিরসনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।


সভায় ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ ও প্রতিরোধ, মাদক নির্মূল, ঈদে মহাসড়কে যানজট নিরসন, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জৈন্তাপুর সদর এলাকার স্থায়ী ময়লার স্তুপ অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এছাড়া গরুর বাজার ও পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা, জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং ভেটেরিনারি হাসপাতালের প্রতিনিধি রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ সময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ।


এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বোরহান উদ্দিন রানা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তামাবিল হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক নাজমুল হক, জৈন্তাপুর পিডিবি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট