গোয়ালাবাজারে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ AM

গোয়ালাবাজারে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০২:০৩:৩৮ PM

গোয়ালাবাজারে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি সহকারী অধ্যাপক মো. কামাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষক শিকদার মোহাম্মদ কিব্রিয়াহ, পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুকিত,  সমাজসেবক মো. হারুন মিয়া, কবি জালাল আহমদ খালিছদার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জুবেল আহমদ সেকেল, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, পারুল বেগম, তপতি রাণী দেব, সহকারী শিক্ষক সুজিত দেব, পাঠাগারের কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক ফুরাই দেব নাথ, সাংগঠনিক সম্পাদক ডা. মুকুন্দ লাল নাথ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক বেলায়েত করিম সুজন ও গ্রন্থাগারিক সালমা বেগম।

প্রতিযোগিতায় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে পাটুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনামিকা রাণী, দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হালিমা আক্তার রাইসা ও তৃতীয় স্থান অর্জন করে জায়ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার জুঁই। এ ছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন পাঠাগারের আজীবন সদস্য জালাল উদ্দিন টিপু ও শেখ আশরাফুজ্জামান।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ