জৈন্তাপুরে ১০৫০ কেজি ভা'রতীয় চা-পাতাসহ আ'টক ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ AM

জৈন্তাপুরে ১০৫০ কেজি ভা'রতীয় চা-পাতাসহ আ'টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৩:২০:০৬ PM

জৈন্তাপুরে ১০৫০ কেজি ভা'রতীয় চা-পাতাসহ আ'টক ১


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়।

এ ঘটনায় মো. আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত চা-পাতার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ