হবিগঞ্জে অটোরিকশা ও ব্যাটারিসহ ৩ জনকে আটক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

হবিগঞ্জে অটোরিকশা ও ব্যাটারিসহ ৩ জনকে আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৯:৩৭:২৭ AM

হবিগঞ্জে অটোরিকশা ও ব্যাটারিসহ ৩ জনকে আটক

ছবি : নিজস্ব


হবিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা ও ব্যাটারীসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ব্যাটারী উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাতে পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের খোয়াইমুখ সামছুন নাহার মহিলা মাদ্রসার সামন থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশাসহ তিনটি ব্যাটারী চুরি হয়। শনিবার দিবাগত রাতে চৌধুরী বাজার ফাড়ির পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহিমের নেতৃত্ত্বে অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলার সাগরদিঘীরপাড় এলাকার মৃত আফসার আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৬), চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের অরুন আলীর ছেলে মোঃ রমজান আলী (২২), নরপতি গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ আব্দুল বাছির (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি টমটম ও তিনটি ব্যাটারী উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআই মোঃ আব্দুর রহিম  জানান, মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ