দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ AM

কর্মরত অবস্থায় মৃত্যু

দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:৩২:৪৩ PM

দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মৃত কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদান গ্রহণ করেন পানি শাখার পাম্প অপারেটর প্রয়াত হাসান মাহমুদ মাসুমের স্ত্রী মোছাম্মত সেলিনা আক্তার এবং পরিবহন শাখার গাড়িচালক প্রয়াত মো. আব্দুল হান্নানের স্ত্রী রোমানা বেগম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। কর্মরত অবস্থায় কোনো সহকর্মীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবে সিসিক সবসময় কর্মচারীদের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে তাদের পরিবারের পাশে থাকবে।

তিনি আরও বলেন, কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ সুরক্ষা করা সিসিকের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে নগরবাসীর সেবায় কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা সবাই নগরবাসীর সেবক। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সেবার মান যত উন্নত হবে, সিসিকের ভাবমূর্তিও তত উজ্জ্বল হবে।’

তিনি জানান, ভবিষ্যতেও কর্মচারীদের যৌক্তিক দাবি ও কল্যাণের বিষয়ে সিসিক ইতিবাচক ভূমিকা পালন করবে। অবসর গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক বিদায় সংবর্ধনার পাশাপাশি এককালীন আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থাও করা হবে। এছাড়া অস্থায়ীভাবে কর্মরত কোনো কর্মচারী দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় পড়লে বা মৃত্যুবরণ করলে মানবিক দিক বিবেচনায় তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজ আলী, মো. ফয়জুর রহমান ও মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ