ধ র্ষকদের কুশপুত্তলিকা দা হ ও স্মারকলিপি প্রদান কাল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ AM

সিলেট কল্যাণ সংস্থা

ধ র্ষকদের কুশপুত্তলিকা দা হ ও স্মারকলিপি প্রদান কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৯:২০:১৭ PM

ধ র্ষকদের কুশপুত্তলিকা দা হ ও স্মারকলিপি প্রদান কাল

ছবি:সংগৃহীত


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৯তম সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রোববার দুপুর ১২টায় সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় শিশু নির্যাতন ও হত্যাকারীদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হবে। এছাড়া জাতীয় যুব দিবস ১ নভেম্বর বহাল রাখার দাবিতে একইদিন বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ এহছানুল হক তাহের এবং পরিচালনা করেন মাসুম মিয়াজী।

এসময় বক্তব্য দেন মোঃ জিয়াউর রহমান, আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, রোকনে আলম চৌধুরী, হুমায়ুন রশিদ চৌধুরী, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, চিত্ত রঞ্জন দাস, কবি কামাল আহমদ, জামাল আহমদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ আল-আমিন আহমদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শংকর বিশ্বাস, কবি মকসুদ আহমদ লাল, মোঃ মাহবুব ইকবাল মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক কার্যক্রমে অবদানের জন্য কয়েকজন নেতাকর্মীকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। এছাড়া আগামী ৩১ মে সন্ধ্যা ৭টায় ২০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ