ওসমানীনগর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ AM

ওসমানীনগর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১০:০১:০৬ PM

ওসমানীনগর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর প্রেসক্লাব-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সাবেক দপ্তর সম্পাদক ফজলু মিয়া, অর্থ সম্পাদক ইব্রাহিম খান ইমন এবং কার্যকরী কমিটির সদস্য শেখ ফয়ছল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য আব্দুল আলেক ইসলাম, জুনাব আলী, মাছুম আহমদ, আনু মিয়াসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ