জৈন্তাপুরে অনলাইন জু য়া ও ভা রতীয় তী র খেলায় ৪ জন আ টক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ AM

জৈন্তাপুরে অনলাইন জু য়া ও ভা রতীয় তী র খেলায় ৪ জন আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০১:০৭:২৯ AM

জৈন্তাপুরে অনলাইন জু য়া ও ভা রতীয় তী র খেলায়  ৪ জন আ টক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত চারজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কয়েজ আহমদ (৩৫), পিতা- শমছুল ইসলাম প্রকাশ নুর মিয়া, গ্রাম- নিজপাট মাহুতহাটি; লুৎফুর রহমান (৬০), পিতা- মৃত আব্দুল হান্নান, গ্রাম- টেংরা; আক্তার হোসেন (২২), পিতা- মৃত মাইন উদ্দিন, গ্রাম- রাজবাড়ী এবং সজল দেব (২৮), পিতা- প্রিয়লাল চন্দ্র দেব, গ্রাম- নিজপাট তোয়াশীহাটি। সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে   জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকা থেকে প্রথমে কয়েজ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত মাসুদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ