আজমিরীগঞ্জে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

আজমিরীগঞ্জে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১০:৫৯:২২ AM

আজমিরীগঞ্জে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে কলেজ ছাত্রী লাকী সূত্রধরের ( ১৯ ) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। নিহত লাকী সূত্রধর আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শুক্রীবাড়ী গ্রামের মৃত রাজ কুমার সূত্রধরের কন্যা এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর রাত পৌনে ৯টায় নিজ বসত ঘরে পরিবারের অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা অনেকক্ষণ যাবৎ লক থাকায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে লাকীর জুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার ও কান্নায়  ভেঙ্গে পড়েন। তবে প্রাথমিকভাবে পরিবারের লোকজনের কাছথেকে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। এদিকে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসছে। এবং সংবাদ লেখাকালীন লাশের সুরতহাল ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

ফাঁস লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ। তিনি বলেন, দুপুরে খাবার খেয়ে মেয়েটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের দিকে ঘুম থেকে উঠার জন্য পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে কোন আওয়াজ না আসায় দরজা ভেঙে লাকীর জুলন্ত লাশ দেখতে পান।খবর আসলে আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ