বালাগঞ্জ থানার ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ AM

বালাগঞ্জ থানার ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৭:৩৮:০৯ PM

বালাগঞ্জ থানার ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের অন্যান্য থানার মতো বাংলাদেশ পুলিশ-এর উদ্যোগে বালাগঞ্জ থানায় ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজ ইনতিয়াজ ভুইয়া-এর নেতৃত্বে বালাগঞ্জ থানা পুলিশের ৫০ সদস্যের একটি দল এ ড্রিলে অংশ নেয়। ড্রিল চলাকালে বালাগঞ্জ ইউনিয়ন ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় সিলেট জেলা পুলিশের একটি টিমও কর্মসূচিতে অংশগ্রহণ করে।

পুলিশ সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ড্রিলে অংশ নেওয়া পুলিশ সদস্যরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে অস্ত্র, ঢাল ও লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করেন। এ সময় সাধারণ জনগণ কর্মসূচিটিকে স্বাগত জানান।

ওসি মাহফুজ ইনতিয়াজ ভুইয়া বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু ও সেবক। সাধারণ মানুষের পাশে পুলিশ সবসময় ছিল, আছে এবং থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ