সন্তানদের সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে - এমপি এমরান চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ AM

সন্তানদের সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে - এমপি এমরান চৌধুরী

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৯:১৭:৩১ PM

সন্তানদের সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে - এমপি এমরান  চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামীর দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (২৪ মে) দুপুরে পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ‘আব্দল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে, কিশোর বয়সেই অনেক সন্তান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মা-বাবাসহ অভিভাবকদের খেয়াল রাখতে হবে-সন্তান কোথায় যায়, কী করে এবং কোনো খারাপ কাজে জড়াচ্ছে কি না। সচেতন নজরদারির মাধ্যমে সন্তানদের সুপথে রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সুফিয়ান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর সাবিনা খান পপি, শিক্ষানুরাগী মতিউর রহমান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসিত, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, মোল্লাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাস।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ