কোম্পানীগঞ্জে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ AM

কোম্পানীগঞ্জে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৯:৪২:০১ PM

কোম্পানীগঞ্জে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (২৪মে) বেলা ৩টায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর নির্দেশনায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এদিন থানা কম্পাউন্ড থেকে একটি বিশাল মহড়া বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে জনসচেতনার বার্তা পৌঁছে দেয়। মহড়াটি চেকপোস্ট সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।

মহড়ায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, কোম্পানিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার সহ পুলিশের এসআই, এএসআই ও ফোর্স সহ শতাধিক পুলিশ সদস্য।

পুলিশ জানায় এই আয়োজনের মূল লক্ষ্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একইসাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ