ডিএনএ রিপোর্ট পেলেই চা*র্জশিট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ AM

ফাহিমা হ*ত্যা নিয়ে মন্ত্রী মুক্তাদির

ডিএনএ রিপোর্ট পেলেই চা*র্জশিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ১১:৩৯:১৬ PM

ডিএনএ রিপোর্ট পেলেই চা*র্জশিট

সংগৃহিত


সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় তিনি নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় মন্ত্রী দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পর উদ্ভূত সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তিনি বলেন, 'দেশের বিভিন্ন স্থানে অপরাধ ঘটলেও এটি অত্যন্ত জঘন্য ও হৃদয়বিদারক একটি ঘটনা। এমন দুগ্ধপোষ্য শিশুর ওপর নৃশংস নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

পরিবারকে সান্ত্বনা দিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ