গোলাপগঞ্জে স্ত্রী হ'ত্যার ঘটনায় স্বামী গ্রে'প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ AM

গোলাপগঞ্জে স্ত্রী হ'ত্যার ঘটনায় স্বামী গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০১:৪৬:৩৫ PM

গোলাপগঞ্জে স্ত্রী হ'ত্যার ঘটনায় স্বামী গ্রে'প্তার


সিলেটের গোলাপগঞ্জে ফাহমিদা বেগম মোহনা হত্যার ঘটনায় তার স্বামী জাহিদুল ইসলাম এমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এমরান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

গত শনিবার (২৩ মে) গোলাপগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর হাতে স্ত্রী ফাহমিদা বেগম মোহনার মৃত্যু হয়। এ ঘটনার পর তার স্বামী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ময়নাতদন্তের পর রবিবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাজা শেষে লাশ দাফন করা হয়।  নিহত গৃহবধূ দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।

জাহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ