শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে: ফয়সল আহমদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৪ PM

শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে: ফয়সল আহমদ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০২:৪৩:৪১ PM

শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে: ফয়সল আহমদ

ছবি নিজস্ব


সৌদি আরব (কাকিয়ার) প্রবাসী ব্যবসায়ী ফয়সল আহমদ বলেছেন, বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীকে প্রথমেই আপন করে নেয়া শিক্ষকের প্রথম কাজ। শিশুটি যদি শিক্ষকের কাজের মাঝে আনন্দ খুঁজে পায়, তবে বিদ্যালয়কে সে ভালোবাসবে। শিক্ষক হয়ে উঠবেন শিক্ষার্থীর প্রেরণার উৎস। শিশুর কাছে তখন বিদ্যালয় হবে ভীতিমুক্ত। তাই প্রথম বিদ্যালয়ে আসা শিশুটিকে পরম আদরে নিজ সন্তানের মতো আদর করে, খেলার ছলে শেখানো শুরু করতে হবে। শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে, খেলে।

সোমবার (২৫ মে) বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁওয়ে প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে পরিচালনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা শিশু শিক্ষার্থীদের শেখার মূল ভিত্তি।

সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা। শুভেচ্ছা বক্তব্য দেন ও ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক আহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আপ্তাব আলী, সদস্য বিলাল উদ্দিন, অভিভাবক ইমাম উদ্দিন ও সহকারী শিক্ষক শরীফ আহমদ। আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

জৈন্তাবার্তা / আরআর