সিলেটে মন্ত্রী আরিফ, যেসব কর্মসূচিতে অংশ নিবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ AM

সিলেটে মন্ত্রী আরিফ, যেসব কর্মসূচিতে অংশ নিবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৬:৩৭:৫৮ PM

সিলেটে মন্ত্রী আরিফ, যেসব কর্মসূচিতে অংশ নিবেন

সংগৃহিত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় এক সপ্তাহের জন্য সিলেট এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামী ৩১ মে রাতে আবারও আকাশ পথে ঢাকায় ফিরবেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (২৫ মে) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

পরদিন মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের জন্য সুবিধা অসুবিধার বিষয়গুলো পরিদর্শন করবেন এবং সুবিধাদি নিশ্চিতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। ওইদিন দুপুর ২টার দিকে তিনি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন।

মন্ত্রী আরিফ ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য সিলেট নগরীর নিজ বাসায় অবস্থান করবেন।তিনি শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সারাদিন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন এবং বিকাল ৪টায় নিজের বাসায় পৌঁছাবেন।

তিনি ৩১ মে রবিবার রাত ৯টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ