বালাগঞ্জে কণ্যা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে মানব বন্ধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ AM

বালাগঞ্জে কণ্যা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে মানব বন্ধন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৭:০০:৪৪ PM

বালাগঞ্জে কণ্যা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে মানব বন্ধন

সংগৃহিত


২৫ মে ২০২৬ইং বালাগঞ্জে কণ্যা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে| দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বালাগঞ্জ উপজেলা নারী সহায়কদের প্ল্যাটফর্ম “ওয়েভ” উদ্যোগে বালাগঞ্জ উপজেলার তাজপুর বালাগঞ্জ সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়|

প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত, এডিশনাল পাবলিক প্রসিকিউটর, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, সমাজসেবক এডভোকেট মোঃ রহমত আলী| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট জেলা সমš^য়কারী আকলিমা চৌধুরী, দি-হাঙ্গার প্রজেক্ট পিএফজি’র বালাগঞ্জ উপজেলা কডিনেটর, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন| উক্ত মানব বন্ধনে নারী সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন| মানব বন্ধন শেষে নিরাপদ হল রুমে দি-হাঙ্গার প্রজেক্ট এর শান্তি সহায়ক কমিটি (পিএফজি) এর ˆত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইমাম সমিতির সভাপতি নোমান আহমদ কাওচার| সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমš^য়কারী আকলিমা চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবক শেখ জামাল আহমদ খলকু, মজনু মিয়া, মীম হোসাইন, নীলমনি বিশ্বাস, আহমদ আলী, হেলাল আহমদ, নিখিল রঞ্জন দেব, সুমাইয়া বেগম|

কণ্যা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে বালাগঞ্জ উপজেলা পর্যায়ে আলোচনা সহ শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা মুলক কার্যক্রম ঈদের পর পরিচালানার সিদ্ধান্ত হয়| 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ