সড়কে বাড়ছে মৃ*ত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ AM

অতিরিক্ত ভাড়ার নৈ*রাজ্যে ঝুঁ*কিপূর্ণ ঈদযাত্রা

সড়কে বাড়ছে মৃ*ত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৮:৫১:১৩ PM

সড়কে বাড়ছে মৃ*ত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাস মালিকপক্ষ-এমন অভিযোগ তুলে সড়কপথে ‘মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দিলেও দেশের বিভিন্ন রুটে বাসে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া বহন করতে না পেরে দরিদ্র ও শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পরিবহন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে আরও দুই যাত্রীর মৃত্যু হয়।

সংগঠনটি অভিযোগ করে, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার চাপে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, নির্মাণ শ্রমিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে কিংবা পণ্যবাহী যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। অথচ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যাদের শ্রম সবচেয়ে বেশি ভূমিকা রাখে, তাদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।

যাত্রী কল্যাণ সমিতি অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহনে চলাচল এবং বাস, ট্রাক বা ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার জন্যও যাত্রীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ