পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ AM

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৯:১৩:৪৩ PM

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ‘ঈদুল আযহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্যই হলো আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। পবিত্র আল কোরআনের বাণী অনুযায়ী, কুরবানির গোশত বা রক্ত নয়, মানুষের অন্তরের পবিত্র ইচ্ছাই মহান আল্লাহর কাছে পৌঁছে।

তিনি আরও বলেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি ও আত্মত্যাগের মহান শিক্ষা নিয়েই প্রতি বছর পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জীবনে ফিরে আসে। কুরবানি মানুষের চিত্তশুদ্ধি ও আত্মিক পবিত্রতার এক অনন্য মাধ্যম। ধৈর্য, বিশ্বাস ও ত্যাগের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় কুরবানিকে মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর বার্তায় উল্লেখ করেন, ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। ব্যক্তি ও সামাজিক জীবনে কুরবানির শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে পারলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য সৃষ্টি করে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাও জানান তিনি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ