এমপি এমরান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ AM

এমপি এমরান চৌধুরীর ঈদ শুভেচ্ছা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০১:২৯:৩৫ AM

এমপি এমরান  চৌধুরীর ঈদ শুভেচ্ছা

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমরান আহমদ চৌধুরী। তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এমরান আহমদ চৌধুরী বলেন, আবারও আমাদের মাঝে ঈদুল আজহা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক-এই প্রত্যাশাই করি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাঁর হাত ধরেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার।

সবশেষে তিনি দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ