সংগৃহীত
দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠন বীরকুলী সমাজকল্যান যুব সংগঠন পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৬ মে বিকেলে সংগঠনের আয়োজনে বীরকুলি গ্রামের দক্ষিণপাড়ার অর্ধ শতাধিক হতদরিদ্র পরেরবারের মাঝে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন,দেশ ও প্রবাসীদের নিয়ে গঠিত আমাদের সংগঠন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের অসহায়দের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা মানবতার সেবায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তবাণদের এসব কাজে আরো বেশি করে এগিয়ে আসার জন্যও তারা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। গ্রামের মুরুব্বীরা বলেন, আমাদের সন্তানরা ভালো কাজ করছে দেখে আমরা আনন্দিত এবং আমরা তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি। সংগঠনে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তারা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত রাখবে তারা আশাবাদী। সমাজের অসহায়রা এসব খাদ্য সামগ্রী পেয়ে যে আনন্দ পায় তা দেখে আমরা আমাদের সন্তানদের সংগঠন নিয়ে গর্ববোধ করি। বিশেষ করে প্রবাসীদের সহযোগিতা ও ভালো কাজ যেনো ম্লান না, হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
গ্রামের মুরুব্বী ফরজান আলীর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,মুরুব্বী আজির উদ্দিন, রহমত আলী, খোয়াজ আলী, রওশন আলী ও মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, মোহাম্মদ আলী,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সুমন আহমদ,সহ-সভাপতি আব্দুল আহাদ, শরিফ উদ্দিন,শসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া সম্পাদক মুহিব আহমদ,প্রচার সম্পাদক শাহাব উদ্দিন সহ প্রচার সম্পাদক লাদেন আহমদ,অর্থ সম্পাদক মনজুর আহমদ সহ অর্থ সম্পাদক হোসন আহমদ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/সুলতানা




