নারী-শিশু নির্যাতন ও হ*ত্যার প্রতি*বাদে মানববন্ধন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১১ PM

নারী-শিশু নির্যাতন ও হ*ত্যার প্রতি*বাদে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৯:১৫:২৪ PM

নারী-শিশু নির্যাতন ও  হ*ত্যার প্রতি*বাদে  মানববন্ধন

ছবি:সংগৃহীত


সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’। একই সঙ্গে ধর্ষক ও পেডোফাইলদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দেশের মা-বোন ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়।

সোমবার (২৫ মে) বাদ আসর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ওলামায়ে কেরাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মুফতি ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে এবং মাওলানা হুসাইন আহমদ ও কামাল আহমদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, মাওলানা আসলাম রাহমানী, সিলেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সাংবাদিক উৎপল বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হুসাইন আহমদ মাদানি, উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, হাফিজ হাবিব আহমদ, কবি কামাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, মির নাজিম উদ্দীন, রুবেল আহমদ, মোহাম্মদ মামুন আহমদ, মাওলানা তাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা জালালউদ্দিন জালালী, মো. ময়না মিয়া, মহানগর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, কাজি শরিফ আহমদ, সোহেল আহমদ, ইমরান আহমদ, কুদ্দুস মিয়া, সরুয়ার আহমদ চৌধুরী ও মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজ দেশের মা-বোন ও শিশুরা নিজেদের ঘরেও নিরাপদ নয়। রামিসা ও ফাহিমার মতো নিষ্পাপ শিশুদের ধর্ষণ ও হত্যাকারীরা মানবতার কলঙ্ক। এসব পেডোফাইল ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘সিলেটে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত হওয়ার ঘটনা অপরাধীদের বেপরোয়া মনোভাবের প্রমাণ। সিলেটে আর কোনো নৈরাজ্য দেখতে চায় না সাধারণ মানুষ। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ