কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ AM

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১২:১৩:০৭ AM

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ‘ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা চাই নগরবাসী যেন পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এজন্য সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন নগরকে পরিষ্কার রাখতে নিরলস পরিশ্রম করেন। ঈদের সময় তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাই সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনীয় জনবল, যানবাহন, ব্লিচিং পাউডার ও পরিবেশবান্ধব পলিব্যাগ সরবরাহ করা হবে। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ও পলিব্যাগে সংরক্ষণ করে সিসিক কর্মীদের সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য সিলেট নগর গড়ে তোলা সম্ভব।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ