সিলেটে কখন কোথায় ঈদের জামাত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ AM

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ০১:৪৭:৫৭ PM

সিলেটে কখন কোথায় ঈদের জামাত


সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিতব্য এ জামাতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। আর ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

এ ছাড়া নগরীর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৬টায়। এছাড়া শাহপরান রহ. মাজার মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

অন্যদিকে, কালিঘাটস্থ হজরত শাহচট (রহ.) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়।

সিলেটের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ