চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ AM

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ০২:১০:৪৪ PM

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী


বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজনে এতে হস্তক্ষেপ করবে সরকার।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এতে বাজারে স্থবিরতা কমবে এবং প্রান্তিক সংগ্রহকারীরা ক্ষতির মুখে পড়বেন না।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। এজন্য বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি দেশে বিনিয়োগ আকর্ষণের নতুন ধারার সূচনা করবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ