জৈন্তাপুরে জমে উঠেছে পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ PM

জৈন্তাপুরে জমে উঠেছে পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ০২:৫৯:৩৩ PM

জৈন্তাপুরে জমে উঠেছে পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম

ছবি নিজস্ব


আসন্ন পবিত্র ঈদুল আজহার আগের দিনে জমে উঠেছে জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক রাজবাড়ী কোরবানির পশুর হাট। বুধবার (২৭ মে) সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অস্থায়ী এ হাটে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলাসহ দূর-দূরান্ত থেকে প্রান্তিক পর্যায়ের খামারি ও ব্যাপারিরা তাদের বিক্রি উপযোগী কোরবানির পশু হাটে নিয়ে এসেছেন।

বুধবার বেলা ২টা নাগাদ পূর্ব বাজার এলাকা থেকে ও ডাক বাংলা পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ কোরবানির পশু হাটে আসতে দেখা যায়। সেই সাথে মাঠের বিশাল একটা অংশজুড়ে পরিপূর্ণ হয়ে যায় বিক্রির জন্য আনা গরু ও ছাগলে।

এদিকে, কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনসহ হাটের পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে নেয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। ক্রেতা সাধারণের সুবিধার জন্য হাট ইজারাদার কর্তৃপক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। আগের দিন বসানো হয়েছে প্যান্ডেল ও গরু সারিবদ্ধভাবে রাখার ব্যবস্থা।

হাটের ইজারাদার গোলজার আহমেদ তামিম বলেন, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে মাঠের তিনদিকে বসানো হয়েছে অস্থায়ী হাশিল কক্ষ। সেখানে যাতে দীর্ঘ সময় ক্রেতাদের অপেক্ষমান না থাকতে হয়, সেজন্য প্রতি হাশিল কক্ষে ৮-১০ জন কাজ করছেন। জালনোট শনাক্তকরণের ব্যবস্থা রাখাসহ কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়তে নিয়মিত মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাটের কার্যক্রম আজ পুরো রাতজুড়ে অব্যাহত থাকবে। এ জন্য সংযোজন করা হয়েছে পর্যাপ্ত লাইট।

কোরবানির জন্য সিলেট নগরীর উপশহর থেকে পশু কিনতে আসা খাইরুল ইসলাম জানান, তিনি প্রতিবছর জৈন্তাপুর বাজার থেকে কোরবানির পশু ক্রয় করেন। এবার দুটো গরু ও দুটো ছাগল ক্রয়ের উদ্দেশ্যে বুধবার সকালে তিনি জৈন্তাপুর এসেছেন।

এদিকে, বেলা ২টার দিকে কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করতে হাটে আসেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। এ সময় তিনি হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

কোরবানির পশু পরিবহন ও দূর-দূরান্ত থেকে আগত ক্রেতাদের নিরাপত্তা বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জৈন্তাবার্তাকে জানান, হাটে পুলিশের টিম সার্বক্ষণিক অবস্থানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ রয়েছে। শুধু পশুর হাট নয়, বরং ঈদ পরবর্তী সময় উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা