মুফাচ্ছিরের মৃ*ত্যু সিসিকের অপূরণীয় ক্ষতি: প্রশাসক কাইয়ুম চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ AM

পরিবারের পাশে সিসিক প্রশাসক

মুফাচ্ছিরের মৃ*ত্যু সিসিকের অপূরণীয় ক্ষতি: প্রশাসক কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ০৭:৩০:৩৬ PM

মুফাচ্ছিরের মৃ*ত্যু সিসিকের অপূরণীয় ক্ষতি: প্রশাসক  কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার মোহাম্মদ মুফাচ্ছির কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফাচ্ছিরের মৃত্যুর খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কানিশাইলস্থ তার বাসভবনে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।


এ সময় সিসিক প্রশাসক বলেন, “মোহাম্মদ মুফাচ্ছির অত্যন্ত নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্মঠ একজন কর্মকর্তা ছিলেন। কর্মরত অবস্থায় তার এভাবে চলে যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের জন্য অপূরণীয় ক্ষতি। সিসিক কর্তৃপক্ষ সবসময় তার পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ